রাজশাহী ব্যুরো
ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার (৩৫) এবং তার ৭ বছর বয়সী ছেলে রেদেওয়ান। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক দিয়ে চলার সময় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিতা-পুত্রের প্রাণহানি ঘটে।