মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মার্কেটের কাপড় পট্টিসহ অন্তন ২৫টি দোকান পুড়ে গেছে। এর সাথে আগুনে ৪৫ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্প্রতি অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ও দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাতে গিয়ে ছানা মিয়া নামের একজন আহত হন। তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ব্যবসায়ীদেও সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন মার্কেটের কাপড়পট্টির একটি দোকানে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে আশপাশের দোকানে ছাড়িয়ে পড়ে। এতে তাপস বস্ত্রালয়, তাকিয়া বস্ত্রালয়, পোশাক শ্রী, রাজলক্ষী বস্ত্রালয়, মধূয়াখালী বস্ত্রালয়, সাইফুল বস্ত্রালয়, বিশ্বাস বস্ত্রালয়, মনেরেখা বস্ত্রালয়, মনোমোহন বস্ত্রালয়সহ অন্তত ২৫টি কাপড়ের দোকান পুড়ে যায়। এ ছাড়া মালামাল সড়াতে গিয়ে আরও ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মদর ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা সময়ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আগুন নিভাতে গিয়ে উপজেলার উচিতপুর গ্রামের ছানা মিয়া আহত হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।