দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর পূর্বপাড়া টিএন্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানা উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া একটি ট্রাক মোটরসাইকেলে পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় দুই মোটরসাইকেলের আজ্ঞাত আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিচয় শনাক্তের কাজ ও ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।