তিন ক্যাটাগরিতে আরও ৪০৭ জন জুলাই যোদ্ধার গেজেট জারি হচ্ছে। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরমধ্যে ‘ক’ ক্যাটাগরিতে একজন, ‘খ’ ক্যাটাগরিতে ১৭ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ৩৮৯ জন জুলাই যোদ্ধার নাম রয়েছে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে জুলাই যোদ্ধাদের আরেকটি তালিকা এসেছে। এটি চূড়ান্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে শিগগির জুলাই যোদ্ধাদের গেজেট জারি হতে পারে।’