রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর-১১ নম্বরের প্রধান সড়ক অবরোধ করা হয়।
এস এম ফ্যাশন কারখানার শ্রমিকদের অবরোধে মিরপুর-১১ নম্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, এস এম ফ্যাশন কারখানার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন–ভাতা গতকাল সোমবার পরিশোধ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ বেতন–ভাতা পরিশোধ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আজ সড়কে নেমে বিক্ষোভ করছেন।
পল্লবী থানার এসআই মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’