বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেড-বিপিএল এর ৫৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিপিএল চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রব। কোম্পানির ভাইস চেয়ারম্যান মোবারক হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন কোম্পানি সচিব আবুল হোসাইন চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমিন, পরিচালক মো. শহীদুল ইসলাম, ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রফেসর ড. নাজনীন আখতার, এডভোকেট এসএম কামাল উদ্দিন, ড. মুহাম্মদ রেজাউল করিম, কাজী আবিদ হাসান, মো. আবদুল হাই।

সভায় ৫৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার উপর পরিচালনা পরিষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন, নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। পরে পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিপিএল এর ৯ জন পরিচালকের মধ্যে কোম্পানী আইন অনুযায়ী ৩ জন পরিচালক স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তারা হলেন মো. তাসনীম আলম, প্রফেসর ড. নাজনীন আখতার ও ড. মোহাম্মদ নূরুল আমিন। নতুন করে ৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কাজী আবিদ হাসান, মো. আবদুল হাই। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. এনামুল হক চৌধুরী এফসিএ। শেয়ার হোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, আতাউর রহমান সরকার, আবদুল হামিদ বিশ্বাস, খন্দকার হুমায়ন, এম এ মুসা খান, আবুল কাশেম ভূইয়া, জহির উদ্দিন, ইয়াকুব হোসাইন, আলমগীর গাজী, অলি উল্লাহ প্রমুখ। শেয়ার হোল্ডারদের প্রশ্নের জবাব দেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোবারক হোসাইন।

তিনি উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্যেও কোম্পানিকে একটি সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, প্রেস শ্রমিকগণ সেবার মনোভাব নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রব কোম্পানির সকল শেয়ার হোল্ডার, শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, সকলের বাংলাদেশ পাবলিকেশন্স লিমিডেটকে কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে।