চাটখিল ফোরাম ঢাকা’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টন ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মর্তুজা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হোছাইন রাজনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত চাটখিল উপজেলার ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক নুর নবী মানিক। ফোরামের সহ সভাপতি নাছির আহমেদ বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে ডা. হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী জিএম সেলিম, এডভোকেট ঈমাম হাসান, এডভোকেট গোলাম নূর তরুন, মোয়াজ্জেম হোসেন, এডভোকেট আব্দুল কাইউম ভূইয়া, সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাছান, কদমতলী থানা আমীর কবিরুল ইসলাম, পল্লবী মধ্য থানার আমীর রইসুল ইসলাম পবন, চাটখিল পৌর আমীর মাওলানা আক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চাটখিল ফোরাম-ঢাকা একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের সকল সামাজিক কার্যক্রমে সমাজের সর্বস্তরের সকল শ্রেনীপেশার লোকজনের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। ঢাকায় অবস্থানরত চাটখিল উপজেলার প্রতিটি মানুষকে চাটখিল ফোরাম-ঢাকা’র ছায়াতলে আনতে হবে। চাটখিল বাসীর কল্যাণে এই ফোরামের কার্যক্রম আরও ব্যাপক ভিত্তিক করতে হবে। এজন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে বক্তারা আহ্বান জানান।
আলোচনা সভা শেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সাবেক এবং বর্তমান শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।