চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ চারু শিল্পী পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুস সাত্তার স্যার “একুশে পদক-২০২৬ “ প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ চারুশিল্পী পরিষদ-এর সভাপতি ইব্রাহীম মন্ডল ও সেক্রেটারী আহমদ ফয়েজী ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য ২৬ ফেব্রুয়ারি , জাতীয় বই মেলা মঞ্চে প্রধানমন্রী তারেক রহমান একুশে পদক-২০২৬ তাঁর তুলে দেন।
শিল্প ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনার স্বীকৃতিস্বরূপ এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।