গত ২ মার্চ, সোমবার বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে “অপরাধমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. নিজাম উদ্দীন। মসজিদ মিশনের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ ও জেলা প্রতিনিধিগণের অংশগ্রহণে সেমিনারে বক্তব্য রাখেন দেশবরেণ্য উলামায়ে কেরাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমাদান তাকওয়া অর্জনের মোক্ষম সময়। যথাযথ মর্যাদার সাথে সিয়াম সাধনার মাধ্যমে একজন মুমিন পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়া সম্ভব। কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে সে যেমন ইবাদত বন্দেগীতে ত্রুটি করতে পারে না; পাশাপাশি কোনো ধরনের অপরাধেও জড়ানোর আশঙ্কা থাকে না। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ মানব জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার যথাযথ চর্চার মাধ্যমে সমাজ থেকে অপরাধ, অন্যায় ও জুলুম দূর করা সম্ভব।
সভাপতি তার বক্তব্যে সুন্দর সমাজ বিনির্মাণে ইমামখতিবদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং যে কোনো সামাজিক সংকট দূরীকরণে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর যথাক্রমে মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বিশিষ্ট গবেষক প্রফেসর ড. হেদায়াত উল্লাহ, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ড. আব্দুল কাইউম আযহারী, মুফতি মহিউদ্দীন, অধ্যক্ষ হাবীবুর রহমান (বরিশাল মহানগর), ড. আব্দুর রাজ্জাক (সিরাজগঞ্জ), অধ্যক্ষ সাইদুর রহমান (গাইবান্ধা), অধ্যক্ষ আব্দুল কাইউম (কুমিল্লা), মাওলানা কামরুল ইসলাম খান (বরিশাল জেলা), অধ্যক্ষ লিয়াকত আলী (ফেনী), অধ্যক্ষ হাফেয মহসিন উদ্দীন (চট্রগ্রাম মহানগর), মাওলানা কাজী জালাল উদ্দীন, মাওলানা লুৎফর রহমান, মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী, অধ্যক্ষ ড. মুহাম্মাদ মহিউদ্দিন, মাওলানা আব্দুল বারী (সাতক্ষীরা), ডঃ ইকবাল হোসাইন (পরিচালক ইসলামিক এডুকেশন সোসাইটি), উপাধক্ষ্য আ ন ম হেলাল উদ্দিন, মাওঃ দেলোয়ার হোসাইন, (মানিকগঞ্জ), অধ্যক্ষ মাওলানা ইয়াহইয়া (রাজশাহী), মুফতি আঃ হামিদ (হাটহাজারী), এ কে এম মুজাম্মিল হক (ময়মনসিংহ),
মাওঃ আব্দুস সালাম খান (ঝালকাঠি), মাহমুদুর রহমান আশ্রাফী, নিজাম বিন মুহিব, ইউসুফ মাহমুদী, আঃ রহমান রহমানী, হাফেজ মাওঃ নাসিম (খতিব বাংলা কলেজ জামে মসজিদ), উপাধ্যক্ষ বদরুল আলম (মুক্তাগাছা) ময়মনসিংহ, এডঃ জসিম উদ্দিন তালুকদার (ইসলাম প্রচার সমিতি), ডঃ সামিউল হক ফারুকী, চাদপুর, মাওলানা নুরুল হক গাজীপুর, জেলা সভাপতি, মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেরপুর মুফতী মাসউদুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা শাহীন হোসাইন চাঁদপুরী, মাওলানা গোলাম আযম প্রমুখ।