বাংলাদেশ তাকাফুল সোসাইটি (বিটিএস) এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার হোটেল সেন্ট্রাল ইন, রুফটপ, রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তাকাফুল সোসাইটি (বিটিএস)’র চেয়ারম্যান ড.আই ম নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রটারী জেনারেল
আশরাফুজ্জামান আমজাদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলস্থির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
প্রধান আলোচক ছিলেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স-এর মুখ্য নিবাহী কর্মকর্তা মনিরুল আলম তপন, ফারইস্ট ইসলামী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুর রহমান ভূইয়া, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদুল আমিন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সলিমুল্লাহ, স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এ জেড কাউছার। এছাড়া ন্যাশনাল লাইফের তাকাফুল প্রজেক্ট হেড জিএম হেলাল উদ্দিন সভায় সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন।
প্রধান অতিথি দেশে ইসলামী বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সরকারীভাবে আইনী ভিত্তি প্রদানে তিনি নিজে ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকল মহলকেও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিভিন্ন বীমা কোম্পানির প্রায় আড়াই শতাধিক উর্বধতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।