যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত বৃহস্পতিবার তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে যান। এবং জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
জিয়াউর রহমানের সমাধিস্থলে সংস্কার কাজ চলায় তারা কবরের গেটের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। দূতাবাস জানায়, স্থাপত্যশৈলির জন্য বিখ্যাত জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমেরিকান স্থপতি লুই কানের নকশায় নির্মিত এই ভবনটি বাঙালি সংস্কৃতি ও দৃশ্যপট থেকে অনুপ্রেরণা নিয়ে আমেরিকান উদ্ভাবনী সৃজনশীলতার শ্রেষ্ঠ উদাহরণ তুলে ধরে, যা সহযোগিতা ও স্থাপত্য উৎকর্ষতার এক শক্তিশালী প্রতীক। প্রসঙ্গত, দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসেন পল কাপুর। এটি বাংলাদেশে তার প্রথম সফর।