বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন মাহে রমযান সমগ্র মানব জাতিকে সুশৃঙ্খল ও গঠনমূলক জীবনযাপনের শিক্ষা দেয়। মহান আল্লাহকে ভয় করে তাকওয়াপূর্ণ জীবনই মুমিন জীবনের কাম্য। তিনি চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসকে দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে বলেন আমরা বিদেশী বিনিয়োগ বিরোধী নই, দেশের স্বার্থ ও শ্রমিক অধিকার সংরক্ষণ করে আইন ও বিধি মেনে বিনিয়োগের আহবান জানাই। তিনি গতকাল বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ সি এন্ড এফ কর্মচারী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফোরামের সভাপতি শ্রমিকনেতা ফোরকান আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগরী সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামে মহানগরীর সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফেডারেশন মহানগরী সহ-সভাপতি মকবুল আহমদ ভুঁইয়া, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পদক মোঃ শওকত আলী, সাবেক সাধারন সম্পাদক, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েনের মোঃ ইমাম হোসেন বিলু, সভাপতি, বাংলাদেশ বিজনেস ফোরাম এসোসিয়েশন মোঃ নুরুল আফসার, সভাপতি, চট্টগ্রাম কাস্টমস এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ-২৩৪) মোঃ খায়রুল বাশার মিল্টন, নির্বাহী সদস্য, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের মোঃ আলমগীর সরকার, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কাস্টমস এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ-২৩৪) মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম কাস্টমস এমপ্লয়িজ এসোসিয়েশন। (সিবিএ-২৩৪) মোঃজাকির হোসেন, সাবেক, সভাপতি চট্টগ্রাম কাস্টমস এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ-২৩৪) মোঃ আবুল কাসেম প্রমুখ।