জুমার নামাজ আদায় শেষে শিশু কিশোরদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের নানারকম প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে তাদের সাথে হাসিমুখে কথা বলতে দেখা গেছে। সেসময় দেখানে আনন্দঘন পরিবেশে তৈরী হয়েছে।
গতকাল শুক্রবার বনানীতে নৌ বাহিনী সদর দফতরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর জুম্মার নামাজ এই মসজিদেই আদায় করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী এই মসজিদের জুমার নামাজ আদায় করেছেন। মসজিদে মহিলাদের জন্য আলাদাস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছসিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে।
একজন শিশুর প্রধানমন্ত্রীকে ‘আসছালামু আলাইকুম’ জানিয়ে বললো, আংকেল আজকেটা ছাড়া সব রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই! অপর পাশ থেকে আরেকজন শিশু বললো, আংকেল আমিও সবগুলো রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায়ও হাত বুলিয়ে বললেন, ভেরি গুড।
শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময়কালে একজন শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করল, আংকেল আপনি রোজা রাখেন? শিশুটির সাথে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি! আমি তো রোজা রাখি। শিশুদের সবাই প্রধানমন্ত্রীর সাথে একে একে হাত মেলান, আবার কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা রোজা রাখো? প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শিশু-কিশোররা সমস্বরে বলে, আমরাও রোজা রাখি।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সাথে এভাবে কুশল বিনিময়ে সেখানে তাদের আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে এতো কাছে পেয়ে হাসি-খুশিতে ভরে মেতে উঠে। প্রধানমন্ত্রী শিশুদের সাথে হাত মেলান, তারা কেমন আছে জানতে চান।
পরে মসজিদ থেকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্ল্হা হাফেজ’ বলেন। এই সময়ে শিশুরা বলে, আংকেল আমাদের জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে যান।