৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত সময়সূচিতে সংশোধন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এদিকে ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে। সর্বশেষ তথ্যানুযায়ী, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। এর আগে গতকাল প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে পরে সেই সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রকাশ করা হয়নি। পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠেয় ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) অংশগ্রহণকারী প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট িি.ি নঢ়ংপ.মড়া.নফ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট যঃঃঢ়://নঢ়ংপ. ঃবষবঃধষশ. পড়স.নফ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা : গত ১৫ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পিএসসি জানায়, পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করা হবে। একইসঙ্গে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির পর পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। পরীক্ষার্থীদের সতর্ক করতে পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে বলেও জানানো হয়েছে। ওই এসএমএসে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। কারও যদি হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগে থেকেই কমিশনের অনুমোদন নিতে হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসি আয়োজিত সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হলে বা তাতে সহায়তা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।