ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শুক্রবার বিকেলে ভোলার বিভিন্ন নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সুবিশাল সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল এবং নদী তীরবর্তী দুর্গম এলাকাসমূহের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নদী পরিবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলসমূহের সার্বিক নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আপনারা অবগত আছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর আয়োজন করেছে। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩,৫০০ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকাসমূহে মোতায়েন থাকবে। এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদী বেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলসমূহের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, ভোলা জেলার চরাঞ্চল ও নদী বিচ্ছিন্ন এলাকায় অবস্থিত ভোটকেন্দ্র সমূহে কোস্ট গার্ড সদস্যরা বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করছে। একই সাথে অস্ত্র উদ্ধার অভিযান এবং দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে একটি উৎসবমুখর ও নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ কোস্ট গার্ড নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জান-মাল ও ভোটাধিকার নিশ্চিত করতে কোস্ট গার্ড তার পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে ইনশাল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।
রাজধানী
নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫০০ সদস্য মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শুক্রবার বিকেলে ভোলার বিভিন্ন নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি
Printed Edition