আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে গতকাল রোববার ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশার এর শাহীন মসজিদে শুরু হয়। সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মোঃ শফিকুর রহমান, এনইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ১৫ এপ্রিল আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আইএসপিআর।