হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। তার অভিযোগ, ভারতীয় অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটের দিকে তিনি শাহবাগ থানায় জিডিটি করেন।

জিডির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১টা ৩৮ মিনিটে ডাকসু অফিসে অবস্থান করার সময় মোসাদ্দেকের মোবাইলে অজ্ঞাতনামা ভারতীয় নাম্বার থেকে কল আসে। তিনি তা রিসিভ করলে অপরপ্রান্ত থেকে পরিচয় না দিয়ে মোসাদ্দেককে হত্যা করে ডাস্টবিনে ফেলে দিবে বলে হুমকি দেয়।