এতিম শিশু মুহতাহার (৬) চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন তার ভাই হাফেজ ইব্রাহিম হোসেন। আবেদনে বলা হয়, মুনতাহা আক্তার জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত, হার্টে একটি ছিদ্র ধরা পড়ার পর প্রথমে ঢাকা হৃদরোগ ও গ্রীণলাইফ পরে পপুলার হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ সময় তার পিতা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সংসারে দুইভাই বোন, মাতা-গৃহিনী বোনটা মাদরাসার হিসাব বিভাগের ছাত্রী ছিল। বিভিন্ন হাসপাতালের চিকিৎসায় কোন সুফল না পেয়ে ভারতের বেঙ্গালুরু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা সফল পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানায় হার্টে অপারেশন করা জরুরি, বিলম্ব হলে মৃত্যুর ঝুঁকি বাড়বে। পিতার মৃত্যুর পর সংসারে হাল ধরে বর্তমানে রমজান মাসে তারাবি ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে ওয়াক্তের নামাজ পড়ানোর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ছেলে-মেয়েদের কুরআন শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম। ইতোমধ্যে চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়। হার্ট সার্জারী অপারেশনের জন্য আরও চার লাখ টাকা প্রয়োজন। তাদের জন্মস্থান টাঙ্গাইল মির্জাপুর, বর্তমান আলম নগর হাউজিং, সাভারে ভাড়া থাকে অসহায় ও হতদরিদ্র এই পরিবারটি। বোনের চিকিৎসায় সমাজে দানশীল ব্যক্তি ও প্রবাসীদের কাছে আবেদন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠাবার ঠিকানা : হাফেজ ইব্রাহিম হোসেন, ডাচ-বাংলা ব্যাংক হিসাব নম্বর-২০৫০১২৫৩৮৯, পিএলসি, আমিন বাজার শাখা। মোবাইল-০১৬৮৩৪৫৮৮৭২, নগদ ও বিকাশ)।