বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে গতকাল বুধবার, বিকাল ৩টায়, রমনা মডেল স্কুল প্রাঙ্গণে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও ভারপ্রাপ্ত থানা আমীর নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় পবিত্র মাহে রমযান উপলক্ষে সুবিধাবঞ্চিত ৩০০ জন বিভিন্ন শ্রেণীপেশা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা, আকতার হোসাইন, শামীম হোসাইন, আব্দুল কুদ্দুস, ওয়ার্ড সভাপতি নবী হোসাইন, হাফেজ মাহফুজুর রহমান সহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এ বছরও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, হাফ কেজি খেজুর, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি চিনিসহ প্রায় ১৫০০ টাকার সামগ্রী দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।