বাংলাদেশ লেখিকা সংসদ এর উদ্যোগে গত শনিবার বিকালে রাজধানীর পূরানা পল্টনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখিকা সংসদের আহ্বায়িকা কামরুন্নিসা মাকসুদা, বাংলাদেশ লেখিকা সংসদ এর উপদেষ্টা নাজমুল নীলু, সাবিনা ইয়াসমিন, শাহীন আক্তার আঁখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির নারী নেত্রী ডা. মাহমুদা মিতু এবং এ্যাডভোকেট হুমায়রা নূর।

উদ্বোধনী বক্তব্যে লেখিকা সংসদের সভানেত্রী কামরুন নেছা মাকসুদা বলেন, বাংলাদেশ লেখিকা সংসদ সেই ঈদকে সামনে রেখে লেখকদের মধ্যে একটি মেলবন্ধন করতে চায়।

লেখিকা সংসদের উপদেষ্টা নাজমুন নাহার নীলু বলেন, লেখকের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।এই দায় থেকে লেখক লিখবেন যাবতীয় অন্যায়, জুলুম, দুর্নীতির বিরুদ্ধে। ন্যায় ও ইনসাফের পক্ষে লেখা অব্যাহত রাখাও ইবাদতের অংশ।

ডা. মাহমুদা মিতু বলেন, বাংলাদেশের তথাকথিত রাজনীতিবিদ ও নারী অধিকার কর্মীরা নারীদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থে। সবাইকে গণমূখী হয়ে গণমানুষের স্বার্থে রাজনীতি করতে হবে।

এ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, ধর্মীয় শিক্ষার সাথে সাথে রাজনীতিটাও ভালো করে চর্চা করতে হবে। ধর্ম পালনের পাশাপাশি সাধারণ নারীদের জন্য কাজ করতে হবে। গণমূখী হওয়ার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শারমীন আক্তার, হাফিজা বেগম, জয়নব জোনাকী, আয়েশা সিদ্দিকী নাজু, মারিয়াম জামিলা মাহমুদা, সুলতানা ডেইজিসহ অন্যান্যরা।