তৌহিদুল করিম মুজাহিদ, লন্ডন থেকে : পবিত্র মাহে রমজান উপলক্ষে লন্ডনের বেথনালগ্রীনের দেশি লাউঞ্জ রেষ্টুরেন্টে শনিবার ২৮ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান ও বিশেষ অতিথি ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া এবং মেয়র লুৎফুর রহমানের কৌশলগত উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ জুবায়ের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান, সোলাইমান প্রধান, ইমরান রহমান, স্মৃতি আজাদ, সলিসিটর কামরুজ্জামান, সোহেল আহামেদ, আশিক চৌধুরী, ফারজানা, ফজলে রাব্বি সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান।