আলজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুজাহিদ লিয়ামিন জেরুয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনার পীর ছাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
তিনি পবিত্র ওমরাহ সফরে থাকাকালীন গত ২৮ মার্চ মৃত্যুর খবর জানতে পেরে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং ২ এপ্রিল পবিত্র উমরাহ পালন শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকায় অবস্থিত গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী আলজেরিয়ার দূতাবাসে যান এবং রাষ্ট্রদূত ড. আবদেলউহাব আস সাইদানির সাথে দেখা করে শোক প্রকাশ, শোক বইতে স্বাক্ষর করেন ও মরহুম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান। এ সমতয় উপস্থিত বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান, বিভিন্ন কুটনৈতিকবৃন্দ ও বাংলাদেশে অবস্থিত আলজেরিয়া দূতাবাসের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।