নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পরিবর্তনের এক যুগান্তকারী ঘটনার স্বাক্ষী হতে যাচ্ছে। এই নির্বাচনে যারা বিজয় লাভ করবেন বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের গুরুদায়িত্ব পড়বে সেই দলের উপর। এবার জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার সংখ্যা প্রায় চার কোটি। যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ হবে আর এ তরুণ ভোটারদের উপর নির্ভর করবে আগামী নির্বাচন কোন দল সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তবে ভোট প্রদানের আগে কিছু বিষয় তরুণদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলো, নতুন সরকার কি আগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠবে নাকি তারা দেশ পরিবর্তনের ব্রত গ্রহণ করবে। আর দেশকে এগিয়ে নিতে নতুন সরকার কি কি পদক্ষেপ নিবেন। দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট প্রতিরোধেই বা তারা কি কার্যকর ভূমিকা পালন করবেন। এসকল প্রশ্নের জবাব খুঁজতেই কয়েকজন তরুণ ভোটারের মতামত তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।
রাজধানী
চাঁদাবাজি দমনে তরুণ ভোটারদের ভাবনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পরিবর্তনের এক যুগান্তকারী ঘটনার স্বাক্ষী হতে যাচ্ছে। এই নির্বাচনে যারা বিজয় লাভ করবেন বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের গুরুদায়িত্ব পড়বে সেই দলের উপর।