ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ছড়িয়ে পড়া সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিমানবন্দরে। সবশেষ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ থেকে পরিচালিত বিভিন্ন এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

এ নিয়ে গত ছয় দিনে ২১০টি ফ্লাইট বাতিল হয়। এরআগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।