মাইকিং পোস্টারিং কিংবা এসএমএস পেরিয়ে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে ডিজিটাল থিম সং। এবারের নির্বাচনী প্রচারণায় বিশেষ একটি থিম সং ব্যবহার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পিছিয়ে নেই জুলাই আন্দোলনের পর তরুণদের নিয়ে গড়া দল এনসিপিও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও ভোটারদের কাছে সহজ ও সরলভাবে বার্তা পৌছাতে প্রকাশ করেছে নির্বাচনী থিম সং। এগুলো এখন মাইকে মাইকে এমনকি ডিজিটাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপটের সাথে ব্যবহৃত হচ্ছে। এসব সং দিয়ে মূলত নিজ নিজ দলের উন্নয়ন বার্তা পৌঁছাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

ভালো লোকে হোক এবার পাল্লা, মানুষের মুখে দাঁড়িপাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়িপাল্লা শিরোনামের থিম সং বাংলাদেশ জামায়াতে ইসলামীর। তাদের এই থিম সং বিশেষ প্রশংসা পেয়েছে জনগণের মধ্যে। রাস্তাঘাটে, হাটবাজারে সবখানে এই গান বাজছে সবার মনে-মনে, কানে-কানে।

দাঁড়িপাল্লার কথা শুনলে কলিজা শাসন হয়, শান্তি পায় বলে মন্তব্য করেছেন একজন নিউমার্কেটএলাকার আরেক জন বলেন,আলহামদুলিল্লাহ।

সব থেকে দাঁড়িপাল্লা বেস্ট ছিলো। জীবন ও যৌবনের প্রথম ভোট দাঁড়িপাল্লায় দিবো। ইনশা-আল্লাহ সবার থেকে সুন্দর ও বাস্তবমুখী থিম সং হয়েছে জামায়াতের।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ‘থিম সং’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নির্বাচনী থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা নির্বাচনী অগ্রযাত্রার এই বিশেষ গানটি প্রকাশ করতে চেয়েছি। আমরা কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি। আমরা চাই, আমাদের প্রতিটি পদক্ষেপে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকুক।’

নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভোট দিবেন কিসে ধানের শীষে, সবার আগে বাংলাদেশসহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেয়া হয়েছে এই থিম সং-এ। উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি 'বাংলাদেশি জাতীয়তাবাদ' তার প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে। আসন ভিত্তিতে কোন কোন প্রার্থী আলাদা থিম সং তৈরি করেছেন।