নারী অধিকার সংগঠন বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ পেশাজীবি মহিলা ফোরামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উম্মে খালেদা জাহান। তিনি তার আলোচনায় নারীর জন্য ইসলাম প্রদত্ত অধিকারগুলো নিয়ে আলোচনা করেন। তিনি মানুষের জন্য তার স্রস্টা প্রদত্ত জীবনপদ্ধতি অনুসরনের আহবান জানান। একইসাথে ইসলামের ভারসাম্যপূর্ণ জীবনের কল্যাণকর দিকগুলো মেনে চলার আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন সাইকোসোস্য্যাল কাউন্সিলর, ময়মনসিংহ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সদস্য নাসিমা বেগম ঝুনু। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, নারী কমিশনের প্রতিবেদন কোন গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করতে পারেনা।

আলোচনা সভায় আরও আলোচনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক শামীমা রহমান শান্তা, এশিয়ান টিভির অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর জাবালুন নূর, পেশাজীবী মহিলা ফোরামের সদস্য শিক্ষাবিদ তাসলিমা মুনিরা, লেখক ও শিক্ষাবিদ ড.সাজেদা হোমায়রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাবিকুন্নাহার তামান্না।