বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ১ হাজার অসহায় মানুষের মাঝে গতকাল বুধবার, মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমীর এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও হাতিরঝিল পশ্চিম থানা আমীর মোঃ নূরুল ইসলাম আকন্দের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ১৮৫, ঢাকা-১২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারী খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী সুলতান মাহমুদ, হাতিরঝিল পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার, ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন প্রমুখ।
হাতিরঝিল থানার ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ লাখ টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেট ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ২ কেজি পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তৈল দেয়া হয়েছে।