পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেষ সময়ে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে রাজধানীতে।

কর্মব্যস্ততা, টিকিট সংকটসহ নানা কারণে আগে যাত্রা করতে না পারা অনেকেই এখন শেষ মুহূর্তে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে দেখা গেছে উপচেপড়া ভিড়।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

একই সঙ্গে কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল-এও ভিড় বেড়েছে। যাত্রীরা ব্যাগ-বোঝাই অবস্থায় পরিবার-পরিজন নিয়ে কিংবা একাই বাড়ির পথে রওনা হচ্ছেন। অনেকে সময়ের আগেই এসে অপেক্ষা করছেন, যাতে যাত্রা বিঘ্নিত না হয়।