নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনতার দরজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। সারাদেশের ন্যায় ঢাকা মহানগরী দক্ষিণের ৭টি সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ৫জন প্রার্থী ও শাপলা কলি প্রতীকের ২ জন প্রার্থী দিন-রাত পাড়া মহল্লা, অলিগলি চষে বেড়াচ্ছেন। নিজ-নিজ সংসদীয় এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা। নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতেও ভোটার প্রতি তারা আহ্বান জানাচ্ছেন।
ঢাকা-৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর দলীয় ও জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাড়া-মহল্লায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি এলাকার গ্যাস সংকট, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করে ঢাকা-৪ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যত্যয় করেন। অবহেলিত ঢাকা-৪ সংসদীয় এলাকাকে আধুনিক নগরীতে রূপান্তর করতে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
ঢাকা-৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন সকালে থেকে নিজ নির্বাচনী এলাকার ডেমরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মিছিল-মিটিং ও গণসংযোগ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি স্থানীয়দের দীর্ঘদিনের কাঙ্খিত ড্রেনেজ সমস্যার সমাধান ও জলবদ্ধতা দূরীকরণে নিজের পরিকল্পনা তুলে ধরেন। বন্ধ কলকারখানা চালু করে বেকারত্ব দূরীকরণে অঙ্গীকার ব্যত্যয় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জনতার ইশতেহার পূর্ণাঙ্গ বাস্তবায়নের ঘোষণা দেন। তাঁর সঙ্গে দিনরাত ভোটাদের দ্বারে-দ্বারে ছুঁটে যাচ্ছেন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী।
ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান বিকেলে নিজের ১৪ দফার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এসময় তিনি স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং পরামর্শ গ্রহন করেন। তিনি জানান, তিনি নির্বাচিত হলে ঢাকা-৬ সংসদীয় এলাকা পরিচালিত হবে জনতার নির্দেশনা ও পরামর্শে।
ঢাকা-৭ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ সকালে উর্দ্দূ রোড থেকে গণসংযোগ শুরু করে তাতখানা লেন, নাজিম উদ্দিন রোড, কবিরাজ মসজিদ, হোসনি দালান দক্ষিণ গেট, নবাব বাগিচায় গণসংযোগ অভিযান পরিচালনা করেন। বিকেলে কালেক্টরেট মসজিদ, জজকোর্ট এলাকা এবং সন্ধ্যায় পলাশী ব্যারাক গনসংযোগ শেষে রাতে লালবাগ পঞ্চায়েত কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা করেন। পরে উর্দ্দূ রোডে তাঁর নির্বাচনী অফিসে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
ঢাকা-১০ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার সকালে ধানমন্ডি, কামরাঙ্গীচর, হাজারীবাগ এলাকায় গণসংযোগ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি, ভোটাদের কাছে এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরেন।