ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে অন্যতম আলোচিত আসন ঢাকা-১৭। কারণ, এই আসনে নির্বাচন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে মূল প্রতিদ্বন্ধিতায় ছিলেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী, এলাকায় ব্যাপক জনপ্রিয় ডা, এস এম খালিদুজ্জামান। এছাড়া এই আসনের ভোটার ছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আসনটি কুটনীতিকপাড়ার পাশাপাশি হেভিওয়েটদের আবাসিক এলাকা হিসেবেও পরিচিত। ফলে দেশি-বিদেশি গণমাধ্যমের বিশেষ নজর ছিল এই আসন ঘিরে। দিনভর নানা গুঞ্জনের পাশাপাশি কয়েকটি আসনে সাময়িক উত্তেজনাও দেখা দিয়েছিল।

নানাভাবে আলাচনায় থাকা আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে দিনভর কয়েকশ’ সাংবাদিক অব¯’ান নেয়। সারাদিন তারা ভোটের আপডেট প্রচার করে। বিশেষ করে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চিত্র ছিল একেবারেই ভিন্ন। সেখানে জাতীয় প্রায় সব গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি রেকর্ডসংখ্যক বিদেশি সাংবাদিক উপ¯ি’ত ছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা দায়িত্ব পালন করেছেন এবং সার্বিক পরি¯ি’তি নিয়ে সরাসরি সম্প্রচার করেছেন সবাই। অনেক বিদেশি গণমাধ্যম তাদের লাইভ প্রতিবেদনে বারবার এই আসনটিকে তারেক রহমানের আসন হিসেবে উল্লেখ করেছে। বিপুলসংখ্যক সাংবাদিকের উপ¯ি’তি বিবেচনায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আলাদা বুথ ¯’াপন করা হয়েছে। সেখানে দেশি ও বিদেশি সাংবাদিকদের জন্য পৃথক ব্যব¯’া রাখা ছিল।

এদিকে সকাল থেকেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোটারদের দীর্ঘ লাইন কেন্দ্র থেকে সামনের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই কেন্দ্রেই ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাদের ভোটগ্রহণ ঘিরে কেন্দ্রটিতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল ৯টা ৩৫ মিনিটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভোট দিয়েছেন তারেক রহমান। ভোট দেয়ার পর তিনি মিডিয়ার সামনে কথা বলেছেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এসময় তিনি নির্বাচনের সার্বিক পরি¯ি’তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তারেক রহমানের ঘন্টাখানেক পর একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট দিয়ে কেন্দ্রের ভেতরে ও বাইরে অপেক্ষমান ভোটার ও সাংবাদিকদের সাথে শুভে”ছা বিনিময় করেছেন। তিনি বলেছেন, এবারের নির্বাচনটা সবার কাছে ঈদ উৎসবে পরিণত হয়েছে।

প্রধান উপদেষ্টা ভোট দেয়ার পর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন দাড়িপাল্লার প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তিনি বেশ কিছু সময় এখানকার ভোটারদের সাথে কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে কিছু অনিয়মের অভিযোগ তুলে তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে একটি দলের নেতাকর্মীরা প্রভাব বিস্তার করছে। তারা ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালা”েছ। তবে তিনি বলেন, অপপ্রচার ও প্রভাব বিস্তার সত্ত্বেও জনগণ ইনসাফের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে তারেক রহমান প্রার্থী থাকায় ঢাকা-১৭ আসনে বিভিন্ন কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের উপ¯ি’তি ছিল বেশ লক্ষণীয়। সরেজমিনে দেখা গেছে, তারেক রহমানের ভোট কেন্দ্র গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রের প্রধান গেটে বিএনপির নেতাকর্মীরা দুইপাশে অব¯’ান নেয়। সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের সরিয়ে দিলেও ফের গেটে দাড়িয়ে থাকে তারা। এছাড়া অন্যান্য কেন্দ্রেও প্রায় একইরকম চিত্র দেখা গেছে। প্রায় সব কটি কেন্দ্রের সামনে দলীয় টি শার্ট পরে বিএনপির নেতাকর্মীরা অব¯’ান নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মূল লড়াইটি হয়েছে তারেক রহমানের ‘ধানের শীষ’ প্রতীক এবং জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামানের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মধ্যে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন পুরুষ, ১ লাখ ৫৯ হাজার ৬০ জন নারী এবং ৮ জন হিজড়া ভোটার রয়েছেন।

সরেজমিনে বনানী মডেল স্কুলে দেখা গেছে, ভোট কেন্দ্রের সামনে বিএনপির নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে আহবান জানায়। এসময় নিরাপত্তায় থাকা কর্মীরা নিষেধ করলেও সেটি মানা হয়নি। এই কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা ইমরোজ আহসান বলেন, আমি তো আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার নির্দেশনা দিয়েছি, যাতে করে কেউ কেন্দ্রের মূল ফটকে অব¯’ান নিতে না পারে। তিনি জানান, বেলা সাড়ে ১১টার সময় ৩৫১০ ভোটের মধ্যে ৭৯৫জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই কেন্দ্রে কথা হয় ফাতেমা আক্তারের সাথে। তিনি বলেন, কেন্দ্রে প্রবেশের সময় ধানের শীষের লোকজন তাকে না ভোট দিতে বলেছে।

দুপুর সাড়ে ১২টার সময় বনানী টি এন্ডটি বালক উ”চ বিদ্যালয়ে আসা ভোটার জামশেদ আলী জানান, কেন্দ্রে প্রবেশের মূল গেটে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে তৎপর ছিল না। ফলে ধানের র্শীষের লোকজন ফটকে দাড়িয়ে থাকে। তিনি বলেন, হ্যা-না ভোটে কি আছে জানি না। তবে আমি হ্যা ভোট দিব। এই স্কুলের ৪টি কেন্দ্রে এই সময়ে ভোট কাস্ট হয়েছে ৩৭, ৩৩, ২৩ ও ২৫ শতাংশ। ৫৬ নং কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, এই সময়ে তার কেন্দ্রে ৩৪৭০ ভোটের মধ্যে ১১৭৩ ভোট পড়েছে।

দুপুর একটার দিকে মহাখালী আবদুল হামিদ দর্জি সরকারি প্রা: স্কুলের কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। এই সময়ে সেখানে ২১৪২ জনের মধ্যে ভোট দিয়েছে ৬০০ জন। প্রিজাইডিং অফিসার শহীদুল ইসলাম জানান, তার কেন্দ্রে কোনো অনিয়স ঘটেনি। ভোটার উপ¯ি’তির বিষয়ে তিনি বলেন, দুপুরের পর আবার বাড়বে।

সরকারি তিতুমীর কলেজের প্রিজাইডিং কর্মকর্থা শহিদুল ইসলাম বলেন, তার কেন্দ্রে ৩১৮২ ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছে মাত্র ৮৭৭ জন। তিনি দিন শেষে এই ভোট ৫০ শতাংশে গিয়ে পৌছাতে পারে বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেন্দ্রে দায়িত্বরত এক এজেন্ট মফিজুল ইসলাম অভিযোগ করেন, সকাল থেকেই একটি পক্ষ পরিকল্পিতভাবে কেন্দ্রের ভেতরে প্রভাব বিস্তারের চেষ্টা করে। তার ভাষ্য অনুযায়ী, বিএনপির চারজন এজেন্ট কেন্দ্রের ভেতরে অবস্থান করলেও বিষয়টি শুরুতে নজরে নেওয়া হয়নি। পরে অভিযোগ জানানো হলে সংশ্লিষ্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, কেন্দ্রের ১০০ গজের ভেতরে একটি নির্বাচনী বুথ স্থাপন করে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, কেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম ঘটেনি। তার দাবি, ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ম মেনেই চলছে এবং সার্বিক পরিবেশ স্বাভাবিক করা হয়েছে।