গত কয়েক বছর ধরে ঈদ-উল-ফিতর এর অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে বিকাশ-এ সালামি আদান-প্রদান। ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ - জনপ্রিয় এই স্লোগান, মজার মজার ম্যাসেজ আর সামাজিক মাধ্যমে ঈদ কার্ড শেয়ারের মধ্য দিয়ে ঈদের আনন্দকে সব প্রজন্মের কাছে আরও বর্ণিল করে তুলেছে বিকাশ। এই উৎসবকে কেন্দ্র করে কিউআর কোড, রিকোয়েস্ট মানি, গ্রুপ সেন্ড মানি এবং ডিজিটাল ঈদ কার্ডের মতো নানা উদ্ভাবনী ফিচার বিকাশ অ্যাপের সালামি লেনদেনে যোগ করেছে এক নতুন মাত্রা।
অফিসের কলিগ হোক বা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-বোন, আত্মীয়-স্বজন হোক বা পাড়া-প্রতিবেশী, সালামি লেনদেনে সম্পর্কগুলো আরও কাছের করে তোলে। প্রিয়জনের কাছে না থেকেও কিংবা দীর্ঘদিন যোগাযোগ না থাকার কারণে তৈরি দূরত্ব ঘোচাতে বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ক্লিকে পাঠানো ঈদ সালামি এবং সাথে লেখা অনুভূতির বার্তা সম্পর্কগুলোতে নতুন মাত্রা যোগ করছে।
দেখে নেয়া যাক বিকাশ-এ সালামি আদান-প্রদানের খুঁটিনাটি
সালামি পাঠাতে গ্রুপ সেন্ড মানি: যারা একসঙ্গে অনেককে সালামি পাঠাবেন, তারা খুব সহজে বিকাশ-এর গ্রুপ সেন্ড মানি ফিচার ব্যবহার করতে পারছেন। এজন্য শুরুতেই বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে ক্লিক করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করে সর্বোচ্চ ৭টি নাম্বার অ্যাড করে সালামি পাঠানোর গ্রুপ তৈরি করে নিতে হবে। তারপর মোট সেন্ড মানির পরিমাণ দিয়ে চাইলে প্রতি নাম্বারে সমান ভাগে অথবা একেক নাম্বারে একেক পরিমাণ সালামি পাঠাতে পারছেন। একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করেও সালামি পাঠাতে পারছেন। সালামির সাথে বর্ণিল ঈদ কার্ড যোগ করা: সালামি পাঠানোর সময় বিকাশ অ্যাপে থাকা বর্ণিল ঈদ কার্ড সিলেক্ট করে তার উপর নিজের আবেগ-অনুভূতি, স্নেহ-ভালোবাসা জানিয়ে ম্যাসেজ যুক্ত করতে পারছেন গ্রাহকরা। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে। সালামি চেয়ে রিকোয়েস্ট মানি: সালামি শিকারিদের জন্য এক মোক্ষম অস্ত্র বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি ফিচার। অ্যাপ থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সর্বোচ্চ ১০টি বিকাশ অ্যাকাউন্টে পৃথকভাবে বা গ্রুপ তৈরি করে প্রিয়জনের কাছে সালামির রিকোয়েস্ট পাঠানো যাবে। রিকোয়েস্ট গ্রহণকারী রিকোয়েস্ট মানি’র নোটিফিকেশন অথবা বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি’র ড্যাশবোর্ড থেকে রিকোয়েস্টটিতে সম্মতি দিয়ে সালামি পাঠিয়ে দিতে পারছেন। খরচ কমাতে সেন্ড মানি বান্ডেল: এদিকে, সেন্ড মানির মাধ্যমে অনেককে সালামি পাঠানোর খরচ কমাতে গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ সেকশন থেকে পছন্দের সেন্ড মানি বান্ডেল কিনে নিতে পারেন। বর্তমানে গ্রাহকরা ৫, ১০, ২৫, ৫০, ও ১০০টি সেন্ড মানি বান্ডেল কিনতে পারছেন। প্রতিটি বান্ডেলের মেয়াদ থাকছে ৩০ দিন। প্রেসবিজ্ঞপ্তি।