ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যে কোনো তথ্য ও অভিযোগ জানাতে ঢাকা মহানগর পুলিশ হট লাইন নম্বর চালু করেছে। এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে। গতকাল রোববার ডিএমপি সংবাদ মাধ্যমে এই বিজ্ঞপ্তি দেয়।
নির্বাচনি আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্তে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে জানতে হট লাইনের ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ এবং ০১৩২০০৩৭৩৬০-এই তিনটি নম্বরের যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) তালেবুর রহমান বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তারা নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
এ ছাড়া পুলিশ সদরদফতর একটি অপারেশনস কন্ট্রোল রুম চালু করেছে। আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যে কোনো অভিযোগের জন্য ০১৩২০০০১২২৩, ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এসব নম্বর ২৪ ঘন্টা চালু থাকবে বলে জানিয়েছে পুলিশের সদরদফতর।