ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। গতকাল শনিবার বিকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর রূপসী হলে এক ইফতার মাহফিলের আয়োজন করে। এ ইফতার মাহফিলে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বিভিন্ন দেশের ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।