রাজধানীর হাতির ঝিলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ১ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমান। সঞ্চালনা করেন হাতিরঝিল পশ্চিম থানা আমীর মোঃ নূরুল ইসলাম আকন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারী খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী সুলতান মাহমুদ, হাতিরঝিল পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার, ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন প্রমুখ।
হাতিরঝিল থানার ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ লাখ টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ২ কেজি পেয়াজ ও ১ লিটার সয়াবিন তেল।