রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের পলাতক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়া বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে লেখেন, ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকাল ৪ টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।

এই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ নিরাপত্তা বাড়ায়। এরপর ওই শিক্ষক কয়েকজন সঙ্গীসহ আসলে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নাকি তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রায় একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে আরেক নারী ৩২ নম্বর ভাঙার জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য শুরু করলে পুলিশ মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে আটক করে নিয়ে যায়।

আটকের বিষয়ে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কোনও বক্তব্য দিতে পারবো না। তবে তাদেরকে আটক করা হয়নি।

না বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে তাদেরকে আটক করা হয়নি।

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ওই শিক্ষক একদিনও ক্লাসে উপস্থিত ছিলেন না। তিনি এতদিন পলাতক ছিলেন বলে এর আগে জানিয়েছিলেন ঢাবি কর্তৃপক্ষ।