সৃষ্টির সেরা জীব হিসেবে মহান আল্লাহ তায়ালা নারীদেরকে যেমন সম্মানিত করেছেন তেমনি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয়- আর্ন্তজাতিক সকল ক্ষেত্রে যথার্থ মর্যাদার আসনে অধিষ্টিত করেছেন। নারীর এই মর্যাদা বা শ্রেষ্ঠত্বকে যারা ধূলিস্যাৎ করার চেষ্টা করেছে যুগে যুগে তারা জাতির কাছে নিষিদ্ধ হয়েছে। ইতিহাস তাই প্রমাণ করে।
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক মিলনায়নে দেশবরেণ্য মুফাসসিরদের সংগঠন মুফাসসির জোন, ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত “নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন-২০২৫ইং, অসঙ্গতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশারের সভাপতিত্বে ও সাভার রেডিও কলোনি ইলাহ মসজিরে খতিব মাওলানা আবুল কালাম আজা আজহারীর পরিচালনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি শহীদুল ইসলাম প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও বাংলাশে ইসলামী বিশ্বব্যিালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী প্রধান আলোচক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রব ও লেঃ কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানীত আমীর মাওলানা মুহাম্মাদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী ক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসু, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ড. মীর মানজুর, ঢাকা বিশ্বব্যিালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ ইউসুফ, প্রবীণ মুফাসসিরে কুরআন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ড. খলিলুর রহমান মাদানী, মুফতী রেজাউল করিম আবরার, ড. হিফজুর রহমান, মাওলানা মোশাররফ হোসেন, ড. মীম আতিকুল্লাহ, শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী ও কামরুল ইসলাম সাঈদ আনসারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাওলানা নাসির উদ্দিন হেলালি, সাদিকুর রহমান আজহারী, হাফেজ জাহিদুল ইসলাম, মুফতি মাসউদুর রহমান, সাদেক ইয়াকুব আল আজহারী, হাফেজ বেলাল হোসাইন, গোলাম কবির আজহারী, মোল্লা নাজমুল হাসান , মাওলানা আব্দুল কাহহারসহ অন্যান্য উলামায়ে কেরাম।