বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের আয়োজনে নির্বাচনী সমাবেশ শুক্রবার বিকেলে মক্রবপুর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী মক্রবপুর ইউনিয়ন আমির ডাক্তার বেলাল আহম্মদের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন।
জামায়াতে ইসলামী মক্রবপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার নুরুল আফসারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি মাস্টার আব্দুল করিম, জামায়াত নেতা তারিকুল আকবর হেলাল, কাজী জগলুল আকবর শিপন, আব্দুল করিম, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান, আশ্রাফ সাদিক, শাহাদাত হোসেন সবুজ, আব্দুল কাদের মৃধা, মক্রবপুর ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি হাফেজ নূরুল আলম, তা'লিমুল কুরআন বিভাগ সভাপতি হাফেজ ফারুক হোসাইন প্রমুখ।