বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক, প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য এবং শ্রীবর্দী সরকারি কলেজের প্রথম ও প্রধান উদ্যোক্তা তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মাযহারুল ইসলাম তার স্কুলের প্রধান শিক্ষক ও শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের মাগফিরাত কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য বাল্যকাল থেকে কাছে থাকা ও দেখা তার স্নেহাস্পদ বাদলের মৃত্যু খবর শুনা মাত্রই অসুস্থ শরীর নিয়েই তিনি স্বস্ত্রীক শ্রীবর্দী ছুটে যান এবং শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন। তার স্ত্রী মরহুমের মা, সহধর্মিণী ও একমাত্র ছেলেসহ পরিবারের সকল সদস্যদের সাথে দেখা করে সান্ত্বনা প্রদান করেন এবং দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।