বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে গতকাল শনিবার শনিবার দুপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ মুসলেহ উদ্দিন ও সহকারি সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মদ, মোহাম্মদ হোসাইন, আমীর হোসেন ফরায়েজী, এজিএস শহীদুল ইসলাম সহ অনেকে।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, অধ্যাপক গোলাম আযম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন। তিনি তমদ্দুন মজলিসের সাথে জড়িত ছিলেন, যা ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছিল। তিনি ভাষা আন্দোলনের সময় দুইবার গ্রেফতার হন। রাষ্ট্র ভাষা বাংলা চাই দাবিতে তিনি স্মারকলিপি দেন।
গোলাম আযমের ভাষা আন্দোলনের সময়কার কার্যক্রম তাকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে। তিনি ভাষা সৈনিক। তাঁর অবদান অনস্বীকার্য।
পরে শহীদ ও মৃত্যুবরণকারী ভাষা সৈনিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।