চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় আয়ুব হোসেন (৪৫) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামের মৃত চকম আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি নিজ ঘরের আড়াই মাফলা দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সুত্র বলছে তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ পেটের পীড়ায় ভুগছিলেন সেই হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।