পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কটিয়াদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ও কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আলী কাউসার রণি, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার এবং জালালপুর ইউনিয়ন জামায়াতের আমীর বিল্লাল হোসেন বিএসসি প্রমুখ।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা ও আদর্শিক চেতনা ধারণের আহ্বান জানান। সভা শেষে দেশের সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।