উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উল্লাপাড়া বাজার পরিদর্শনকালে চাউল, ডাউল, খেজুর, সোলা, মাছ, গোশত, ডিম ও সবজির দোকানগুলোতে ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং বাজারে আসা ক্রেতাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন।
এ সময় সদ্য বিজয়ী সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান।
এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রমযান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে, যা অনৈতিক এবং স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যায়। এজন্য বাজার নিয়ন্ত্রণ করা সবার দায়িত্ব।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।