সাবেক আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করলেন পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের নবনির্বাচিত এমপি ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাঁথিয়ার মনমথপুর কবরস্থানে জেলার নেতৃবৃন্দর সাথে নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা পৌর জামাতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ,পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডঃ নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি সাইদুল ইসলাম, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ, সাথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান,পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক আব্দুল আজিজ খান, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি মোঃ শহিদুল্লাহ, দৈনিক আমার দেশের ঈশ্বরদী প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম সোহেল, স্টার নিউজের পাবনা প্রতিনিধি শামসুল আলম, ঈশ্বরদী বার্তার সামিউল ইসলাম সবুজ , জামায়াত নেতা কামরুজ্জামান বকুল, মেহেদী হাসান প্রমুখ।
এর আগের অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা সদর আরিফপুর গোরস্থানে জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানের কবর জিয়ারত করেন। সকালে নবনির্বাচিত এমপি ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৫ ও পাবনা-২ আসন থেকে নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও অধ্যাপক কেএম হেসাব উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে স্থানীয় নেতাকর্মীদের আশ্বস্ত করেন এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান।