কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াত নবাগত নির্বাহী অফিসার জনাব আরিফুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছে। বুধবার(১ লাএপ্রিল) বিকেলে নিবার্হী অফিসারের অফিসে কলারোয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিবার্হী অফিসার জনাব আরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক,সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।