মৌলভীবাজার সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নিজ জেলা মৌলভীবাজারের আসবেন ৭ ফেব্রুয়ারি শনিবার। এ আগমনকে স্বাগত জানিয়ে ও মৌলভীবাজার ৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মো. আব্দুল মান্নানের নির্বাচনী প্রচারণা উপলক্ষে শনিবার বিকেলে মৌলভীবাজরে জামায়াতের নেতা কর্মী ও দাঁড়িপল্লার সর্মথকরা শহরে বিশাল মিছিল করে। মিছিলটি শহরের প্রেসক্লাব চত্বর হতে চৌমুহনী সেন্ট্রাল রোড হয়ে কুসুমবাগ পেট্রোল পাম্পে শেষ হয়। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য আমাকে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। ১২ তারিখ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক আজিজ প্রমুখ। প্রচার মিছিলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।