চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরী চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদার পাড়া নিবাসী প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবেদিত প্রাণ কর্মী আবু তাহের ফরিদী (৮৭) গত মঙ্গলবার রাত ১০:১৫ মিনিটের দিকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার বাদ জোহর পূর্ব ফরিদের পাড়া জামে মসজিদে (চান্দগাঁও আবাসিক এ-ব্লক সংলগ্ন) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাছের, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণি প্রমুখ।
মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমে ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।