রংপুর অফিস ও তারাগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদর্প্রাথী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে একবার পরীক্ষা করুন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবো।
তিনি গতকাল শনিবার রাতে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেঁতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আলমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কাজী সামছুল হুদা, সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হলেই মানষের কল্যাণ সাধিত হবে। জুলাই বিপ্লবের ছাত্র-জনতার ত্যাগ আর রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়ে ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছি। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ন্যয় বিচার পেয়ে আমি মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতা আর দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন সবাই মিলে একটি উন্নত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। তিনি বলেন- সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমেই দেশের কল্যাণ করতে হবে। এজন্য উচ্চ শিক্ষা গ্রহন ও অধিকার নিশ্চিত করে আমাদের আতœনির্ভরশীল হয়ে গড়ে উঠতে কল্যাণের পথে এগিয়ে যেতে হবে। আজহারুল ইসলাম বলেন, আমাদের সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উন্নত চরিত্রের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রে আল্লাহর র্নিদেশিত কল্যাণের পথে সততার সাথে জনগণের আমানত সঠিক ভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো।