চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় মিলনায়তনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাত ফান্ডে বিত্তবানদের অর্থ সংগ্রহ ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম। জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলীর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন ও ফুড অফিস জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মতিন। বক্তরা বলেন, ইসলামের ৫টি মূল ভিত্তির অন্যতম হলো যাকাত। সরকারি যাকাত ফান্ডের অর্থ যথাযথ পদ্ধতিতে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়। কর্মহীন মানুষদের কর্মসংস্থান ও দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এ অর্থ ব্যয় করা হয়। তারা আরো বলেন, সরকারি যাকাত ফান্ডে অবদান রেখে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে অংশ নিতে হবে। এতে করে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের মাধ্যমে সাম্যের সমাজ কায়েম করতে হবে। সমাজের বিত্তবানরা সরকারি যাকাত ফান্ডে অর্থ প্রদান করলে দারিদ্র বিমোচন সম্ভব। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মেনাজাত করা হয়। সেমিনারে আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।