মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে এ আয়োজন করা হয়।

স্থানীয় সাধারণ ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। তারা বলেন, শহীদ ওসমান হাদি সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম করে গেছেন এবং তার ত্যাগ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. আল আমিন। পরে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।