বগুড়া অফিস : বগুড়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা শুরা সদস্যগনের বার্ষিক সম্মেলন শনিবার বেলা ৩ টায় জেলা আমীর অধ্যক্ষ এ কে এম আবদুল হক সরকারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৫ সালের আয় ব্যয়ের হিসাব অনুমোদন ও ২০২৬ সাংগঠনিক সেশনের জন্য বাজেট পরিকল্পনা অনুমোদন করা হয়। ২০২৫ সালের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। পেশকৃত সাংগঠনিক রিপোর্ট অনুমোদন করা হয়। এ ছাড়া জেলা কর্মপরিষদ সদস্য হিসেবে বগুড়া- ৩, দুপচাঁচিয়া আদমদিঘি এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের কে শপথ দেওয়া হয়। সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল হাকিম সরকার, অধ্যাপক আব্দুল বাছেদ, সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বাছেত, মানব সম্পদ বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান প্রমুখ।